শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অনলাইন জুয়া খেলায় জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৫

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে অনলাইন ক্যাসিনো বা জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপরাধের প্রধান আলামত হিসেবে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নেহালপুর ও মনোহরপুর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান (২৮), সিরাজুল ইসলাম (৩৯), শফিকুল ইসলাম (৩৯), তরিকুল ইসলাম (২৬) ও কামরুজ্জামান (৩৭)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মনোহরপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও নেহালপুর কাড়িবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তরকৃতরা অনলাইন জুয়ার সাব-এজেন্ট হিসেবে কাজ করত বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার