বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধ বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয় ৷

নড়াইল জেলায় (১৫ জুন) বুধবার বিকাল চার ঘটিকায়
উক্ত মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসার জনাব মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ৷

প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)৷
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান জেলা শিক্ষা অফিসার, গোলাম মোত্তর্জা স্বপন সভাপতি মাইজপাড়া ডিগ্রি কলেজ, পরিচালনা কমিটি জসিম মোল্ল্যা, চেয়ারম্যান মাইজপাড়া ইউনিয়ন পরিষদ কৃষ্ণপদ সাহা, অধ্যক্ষ মাইজপাড়া ডিগ্রি কলেজ ৷

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা থানার অফিসার্স ইন চার্জ শওকত কবীর, জেলা ক্রীড়া অফিসার মো কামরুজ্জামান, জেলা গ্রন্থাগারিক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশিষ বাইন, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক প্রণব কুমার প্রামাণিক ৷

মহিলা সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য ৷ বিভিন্ন ধর্মের বাঙালিরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে যুগযুগ ধরে৷ তাঁদের এই সম্প্রীতি বাঙালির গর্ব ও অহংকার ৷ প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের এ সাম্প্রদায়িক মেলবন্ধন বাংলাদেশকে অন্যান্য জাতি থেকে আলাদা পরিচিতি দিয়েছে ৷ এদেশের গান-কবিতা তথা সকল ধরণের সাহিত্যে এর পরিচয় লক্ষ্য করা যায় ৷
তবে সম্প্রতি কিছু অসাধু ও অজ্ঞ লোকের গুজব ছড়ানোতে এ সম্প্রীতি হুমকির মুখে পড়েছে ৷ তাই জনগণ যে কোন ধরণের গুজব প্রতিরোধে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়েও সহযোগিতা করতে হবে ৷
এই হাজার বছরের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধের জন্য প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগণকে সম্পৃক্ত করতে হবে , তাঁদের উদ্বুদ্ধ করতে হবে নিবিড়ভাবে ৷
সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে এই গুজব প্রতিরোধ করা সম্ভব ৷
সমাবেশ শেষে উপস্থিত প্রায় চারশতাধিক মহিলা গুজবের অপপ্রচার প্রতিরোধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে শপথ বাক্য পাঠ করেন ৷ জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন এ শপথ বাক্য পাঠ পরিচালনা করেন ৷
মহিলা সমাবেশ শেষ হওয়ার পর আলোচ্য বিষয়ের উপর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার