সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের এসপি জসিম উদ্দিন কারোনা আক্রান্ত

সেবাকে যিনি ধর্ম মনে করতেন, তিনিই এখন কারোনা আক্রান্ত নড়াইল পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হন।

এলাকার বিভিন্ন স্থানে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিকারে জনগণের সাথে একের পর এক মতবিনিময় সভা করেন। তাঁর প্রচেষ্টা আর আন্তরিক সেবায় বদলে যায় নড়াইলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। এর মাঝেই বাংলাদেশে হানা দেয় চীনের প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই পুলিশ সুপার এর নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নড়াইল এলাকায় দিনরাত উঠান বৈঠক-পথসভা আর লিফলেট বিতরণের মধ্য দিয়ে সচেতনতা বাড়ানোয় উদ্যোগী হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। এলাকায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন থেকে শুরু করে সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণসহ নানা কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ নেন। এছাড়া করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে ঘরবন্দি শ্রমজীবী ও অসহায় মানুষের ঘরে রাতের বেলায় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন তিনি। হিজড়া, প্রতিবন্ধী ও ভিক্ষুক সহ বিভিন্ন অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন মানবিক সহায়তা নিয়ে। এর বাইরে মানবিক সহায়তার ত্রাণ ও গরিবের চাল চুরি ঠেকানোসহ কালো বাজারী আটকের মাধ্যমেও আলোচিত ও প্রশংসিত হয়েছেন নড়াইল পুলিশ সুপার। এসব উদ্যোগ ও কর্মতৎপরতার মাধ্যমে নিজেকে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নড়াইল এলাকার মানুষকে একজন সম্মুখসারির করোনাযোদ্ধা হিসেবে দিনরাত সেবা দেওয়া ও করোনা সংক্রমণ থেকে বাঁচাতে অগ্রণী ভূমিকা পালনকারী মানবিক ও উদ্যোগী এই পুলিশ অফিসার এখন করোনা পজেটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে। নড়াইল করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত