বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জীর মৃত্যুতে শোকের ছায়া

নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জীর মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে। নড়াইলের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের বাঙালি এ রাষ্ট্রপতি। তার স্ত্রী শুভ্র মুখার্জীর বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার ভদ্রবিলা (তৎকালীন যশোর জেলায়) গ্রামে। ২০১৩ সালে সস্ত্রীক তিনি নড়াইলেও এসেছিলেন। নড়াইলের সঙ্গে ঘণিষ্ঠ যোগাযোগ ছিল মুখার্জী পরিবারের। সেই সুবাধে প্রণব মুখার্জী হয়ে উঠেছিলেন ‘নড়াইলের জামাইবাবু’।

১৯৫৭ সালের ১৩ জুলাই অমরেন্দ্র ঘোষের কন্যা শুভ্রা ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রণব মুখার্জী। অভিজিৎ মুখার্জী ও ইন্দ্রজিৎ মুখার্জী নামের দুই ছেলে ও শর্মিষ্ঠা মুখার্জী নামের এক মেয়ে রয়েছে তাদের। ২০১২ সালে প্রণব মুখার্জী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভদ্রবিলা গ্রামের মানুষ আনন্দ শোভাযাত্রা করেছিলেন, মিষ্টি বিতরণ ও পূজা অর্চনাও হয়েছিল এখানে।

প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৩ সালে বাংলাদেশ সফরে আসেন। ওই সফরে স্ত্রী শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে নড়াইলে এসেছিলেন। ২০১৫ সালে মৃত্যু হয় নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির। সোমবার বিকেলে প্রণব মুখার্জীর মৃত্যুর খবরে নড়াইলে শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের একজন ভালো বন্ধুকে হারালাম। আমি প্রণবদা বাসায় অনেকবার গিয়েছি। তাদের পরিবারের সঙ্গে আমাদের স্বাভাবিকভাবেই হৃদ্যতার সম্পর্ক ছিল। ভারতের রাজনৈতিক কিংবদন্তীর প্রণব মুখার্জীর মৃত্যুতে নড়াইল জেলা আওয়ামী লীগ শোকাহত। প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নড়াইল শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত