শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিক্ষিত নেতাকর্মীদের দিয়ে জাতীয় পাটির কমিটি গঠন করতে হবে নেত্রী সাফিয়া

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা জাতীয় পাটি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ শে নভেম্বর সাতক্ষীরা জেলা জাতীয় পাটির ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহনের লক্ষে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান।

প্রধান অতিথি ছিলেন মহিলা জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও কৃষ্ণনগর ইউপির জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন তিনি তার বক্তব্যে বলেন জাতীয় পাটির নেতাকর্মীবৃন্দ ভদ্র, মার্জিত ও সমাজে প্রতিনিধিত্ব করে থাকেন। তারা হামলা ও মামলায় বিশ্বাসী নয় বলেই আজও স্বগর্বে এদলটি চলমান রয়েছে। দলকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন বিগত দিনের ত্যাগী,পরিক্ষিত নেতাকর্মীদের দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আমি তৃনমূলের নেতাকর্মীদের সংগঠিত করতে চাই।

সর্বোপরি আগামী ২৮ নভেম্বরের জেলা সমাবেশ সফল করতে প্রস্তুতি গ্রহন করতে হবে। উপজেলা জাতীয় পাটির সদস্য ও ভাড়াশিমলা ইউনিয়ন জাতীয় পাটির সেক্রেটারী এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটির সাবেক উপজেলা নেতা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাঁন লতিফুর রহমান বাবলু, উপজেলা সেক্রেটারী ও সাবেক চেয়ারম্যান আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সম নাসির উদ্দীন, উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ সাদেকুর রহমান, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি ও ইউপি সদস্য আল মামুন, জাতীয় ছাত্র সমাজের উপজেলা সভাপতি নুর ইসলাম বাবু। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় পাটির নেতা বকুল কাজী, ইউপি সদস্য আব্দুল কাদের।

ফজলুল হক, মাওঃ ওলিউল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ। এসভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। প্রস্তুতি সভায় উপজেলা জাতীয় পাটি, ইউনিয়ন জাতীয় পাটি, জাতীয় যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত