মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় মেয়ের বাড়ী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় মেয়ের বাড়ী থেকে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে শেখ এলাহি বস্ক (৭৫) নামে এক বৃদ্ধ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত ঐ বৃদ্ধ থানার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৯ আগস্ট) দুপুুুর ৩টার দিকে ঐ বৃদ্ধ থানার ত্রিশমাইল তাঁর মেয়ের বাড়ী থেকে পায়ে হেটে বড়কাশীপুর নিজ বাড়ীতে ফেরার পথে মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান, নিহতে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত