মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূর্বাচলে নিজস্ব ভবনের উদ্বোধন করলো আইবিএ অ্যালামনাই ক্লাব

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে নিজস্ব প্রাঙ্গণে ক্লাব হাউজ উদ্বোধন করেছে আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড। নতুন এ ভবন উদ্বোধনের মাধ্যমে স্থায়ী ভবনে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) স্নাতকদের জন্য প্রতিষ্ঠিত সোশ্যাল, রিক্রিয়েশনাল ও নেটওয়ার্কিং ক্লাব – আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড। ২০১৬ সালের ৩ অক্টোবর এ ক্লাব প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জনাব নাজমুল হাসান পাপন, এমপি, ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে ক্লাব চার্টার্ড ডে উপলক্ষ্যে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার আহŸান জানান। অনুষ্ঠানে জনাব নাজমুল হাসান পাপন, এমপি, বলেন, “অ্যালামনাই ক্লাবের জন্য নিজস্ব জায়গা পেয়ে আমরা আনন্দিত। ক্লাবের নিজস্ব ভবনের এ স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা নিজেদের কমপ্লেক্সের উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতে আমরা আমাদের স্থায়ী ভবন স¤প্রসারণ করবো, যেখানে ক্লাবের সদস্যদের জন্য বিশ্বমানসম্পন্ন সকল সুযোগ-সুবিধা থাকবে।” বক্তব্যে তিনি সামাজিক অবকাঠামো প্লট বরাদ্দ দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং অল্প সময়ে নির্দিষ্ট বাজেটের মধ্যে কমপ্লেক্স নির্মাণের জন্য তিনি ক্লাব পর্ষদ সদস্য জনাব মোসলেহ উজ জামান, সালাহউদ্দিন চৌধুরী, রিজভী কবির, আননুরুল মাসুদ এবং শেখ শাবাব আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্যদের ধন্যবাদ জানান।

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইবিএ’র প্রাক্তন পরিচালকবৃন্দ, শিক্ষকগণ, ক্লাব মেম্বার ও তাদের পরিবারের সদস্যগণ এবং দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও, অনুষ্ঠানে আইবিএ অ্যালামনাই ক্লাবের পক্ষ থেকে বিএটি বাংলাদেশের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনিমের হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড একটি অ-রাজনৈতিক, সামাজিক ও বিনোদনমূলক ক্লাব। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং ক্লাবের উদ্যোগ চলমান রাখতে এটি স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে। উদ্বোধন করা ক্লাব কমপ্লেক্সে সদস্যদের জন্য ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা, ফুড ও বেভারেজ সেবা এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন সহ নানা সুবিধা রয়েছে। ক্লাবের নতুন ভবন আইবিএ গ্ল্যাজুয়েটদের বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজেদের মধ্যে আলোচনা ও নেটওয়ার্কিং করার সুযোগ করে দিবে। ক্লাবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ স্নাতকরা একই ব্যাকগ্রাউন্ড ও মানসিকতার অন্যদের সাথে নিজেদের ধারণা ও অভিজ্ঞতা আদান-প্রদান এবং আগ্রহের বিষয় নিয়ে আলোচনার সুযোগ পাবেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী