৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ


ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ নিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করতে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় চূড়ান্ত করা হয়েছে।
সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘মা ইলিশ রক্ষায় কোনো আপস করা হবে না।’
ইলিশের প্রধান প্রজননক্ষেত্র বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নৌযানসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কেন কমছে, তা গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে।
এ সময় তিনি নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধেও জোর দেন।
নিষেধাজ্ঞার ২২ দিনে নদ-নদী ও সাগরে সব ধরনের ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে সারাদেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন


