মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতারক সাহেদকে ধরতে সাতক্ষীরা শহরের কামালনগরে ও সীমান্তে চিরুনি অভিযান

করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ধরতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। সে যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য চলছে চিরুনি অভিযান। জেলা পুলিশ সীমান্তে যাওয়ার পথে বিভিন্ন গাড়ী তল্লাশী চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান। সন্দেহজনক মাইক্রো-প্রাইভেট তল্লাশী করা হচ্ছে। কোন ভাবেই যাতে সাহেদ ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য এই অভিযান চালানো হচ্ছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা শহরস্থ কামালনগরের একটি ফ্লাটে গতরাতে অভিযান চালানো হয়েছে। যেখানে সাহেদ করিম সাতক্ষীরায় অবস্থানকালে থাকতো। তাছাড়া তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ঢাকা যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নং মামলার সাজাপ্রাপ্ত হওয়ার তার ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে বলে তিনি আরো জানান।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক