শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচার হওয়া দুই নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

মোঃ ওসমান গনি, (বেনাপোল): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার দুই বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের জোয়ানরা বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি জোয়ানদের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, মাগুরা জেলার গংগারামপুর গ্রামের গণেশ বিশ্বাসের কন্যা সুপ্রিয়া বিশ্বাস (২৩) ও মহিতোষ পালের কন্যা মাহিমা পাল (০৫)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক‍্যাম্প কর্মকর্তা সুবেদার মাহবুব জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে। ভারতের কর্নাটক শহরে কাজের খোঁজে ঘুরাঘুরির সময় সে দেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।আদালত থেকে মানবাধিকার সংস্থা ওমেন স্টেট সেফহোম তাদেরকে ছাড়িয়ে তাদের হেফাজতে নেয়।

প্রায় দু’বছর তাদের হেফাজতে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়েছে। পরে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা