শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির এক গোলের ম্যাচে ৩ রেকর্ড

কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।

বুধবার দিবাগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়েন মেসি।
আর পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়েন আর্জেন্টাইন ‍সুপারস্টার।

এদিন আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এতদিন তার নামের পাশে শোভা পাচ্ছিল বিশ্বকাপের ২৪টি ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে হয়ে গেলো ২৫টি ম্যাচ।

বিশ্বকাপে এতদিন সর্বাধিক ২৫টি ম্যাচ খেলে শীর্ষে ছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। এবার মেসি এই রেকর্ডে বসে গেলেন তার পাশে। এই বিশ্বকাপেই ম্যাথাউসকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা গড়ে ফেলেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন মেক্সিকোর সাবেক অধিনায়ক রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেলো ১৯ ম্যাচ। বিশ্বকাপে এটা একটা রেকর্ড।

এই তো গেলো মাঠে নামার সঙ্গে সঙ্গে রেকর্ড। এরপর পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল ছিল সমান ১০টি করে।

আজ পেনাল্টি থেকে গোল করে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ১১টি গোল লিওনেল মেসির।

এই বিশ্বকাপেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। ম্যারাডোনার ছিল ৮ গোল। মেসি এখনও পর্যন্ত এই বিশ্বকাপে করলেন ৪ গোল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবেবিস্তারিত পড়ুন

  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ