বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পেশায় ভ্যানচালক এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আফিল পোল্ট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলে মাসুদ রানার বলে সনাক্ত করেন। পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

ঝিকরগাছা থানার অফিসার ইসচার্জ (ওসি) বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস