বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় একাধিক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে দপ্তরীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শীলতাহানীর উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাড়াতলা বাজারে ও বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মাদ, ডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন আলী।

এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুমনকে গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সালাউদ্দিন আটক করে।

এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক গণ বিভিন্ন প্লেকার্ডে দপ্তরী সুমনকে চাকরি থেকে বহিস্কার করা হোক, ফাঁসি চাই, ফাসি চাই সুমনের ফাসি চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, মেয়েদের নিরাপত্তা চাই, দপ্তর সুমনকে চাকরি থেকে বহিস্কার করা হোক করতে হবে মর্মে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযোগ কারি অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এএসএম আকিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন