বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবি স্মরণে, বিশ্বকবি তুমি

বিশ্বের ঐতিহ্যের স্বরূপা
তুমি মোদের অনুপ্রেরণার ঐশ্বর্যের গরিমা,
তুমি মোদের আদর সোহাগ
তুমি মোদের জীবন,
তোমার আদর্শ লালন করে
হয় যেন মোদের মরণ।

তুমি মোদের সুখের প্রদীপ
তুমি মোদের মনের গর্ব,
আছো প্রাণের ভালোবাসায়
তাইতো মোরা এখনো বেঁচে আছি,
তোমার অনুপ্রেরণার আশায়।

বিশ্বকবি তুমি,,
সাহিত্যের প্রাণপুরুষ
করেছো নিজ হাতে রূপদান।

তুমি অনন্য চিত্রশিল্পী
তুমি অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক,
তুমি চিন্তক
তুমি সেই মহান পুরুষ
গেয়েছো মানবতারই গান।

সাহিত্যের সবখানেই করেছো পরিভ্রমণ
তবুও রয়ে গেল ফাঁক,
স্বরসাধনায় পৌছালো না বহুতর ডাক।

স্বীকার করেছো তোমার এই ব্যার্থতা
অশীতিপর বয়সে ঐকতান কবিতায়।
তোমার মতো কেবা আছে আর?

নিজের অপূর্ণতার স্বীকারোক্তি দিতে পারে।
তোমার আদর্শ উন্মোচিত হোক প্রতিটি প্রাণে
জেগে উঠুক পৃথিবী আবার বর্ণীল সত্যালয়ে।
যে অবদান রেখে গেছো গুরু তুমি
ভুলবো না কভু মোরা।
লহ প্রণাম গুরু লহ প্রণাম।। 

কবিতা লিখেছেন সাতক্ষীরা থেকে 

মনিষা দে বিথী

একই রকম সংবাদ সমূহ

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?

ICT কোচিং সেন্টার সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়? মোস্তাফিজুর রহমানবিস্তারিত পড়ুন

সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান : সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও আশাশুনি এলাকার বিশালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা
  • খাল খনন কর্মসূচি: বাংলাদেশের স্বনির্ভরতার নতুন দিগন্ত
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়