শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের রাস্তায় অবৈধ গাড়ীতে মাটি বহন, ঝুঁকিতে পথচারীরা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মাটি বহনকারী অবৈধ গাড়ি চলাচল করায়, রাস্তার উপর কাদামাটি পড়ে রাস্তার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কাদামাটি ও সৃষ্টি ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীরের রাস্তা দিয়ে চলাচলের ঝুঁকি বাড়ছে। রাজগঞ্জের কলেজ যাওয়ার রাস্তা, ত্রিমোহনী রোডের শশ্মান মোড় সহ বিভিন্ন পাকা রাস্তায় চলাচল করছে মাটি বহনকারী অবৈধ গাড়ি।

গাড়ীতে করে মাটি বহন করায় রাস্তার উপর কাদামাটির দলা পড়ছে। এতে করে ওই রাস্তার উপর পড়া কাদামাটি ও মাটি থেকে সৃষ্টি ধুলাবালির কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী রয়েছে। শনিবার দেখা গেছে- রাজগঞ্জ ত্রিমোহনী রোডে ও কলেজ রোডে মাটি ভর্তি ট্রাক্টর ট্রলি প্রচন্ড গতিতে মাটি বহন করছে। এতে করে মাটির কিছু অংশ রাস্তার উপর পড়ছে। এই মাটি গুঁড়ো হয়ে ধুলোবালিতে পরিণত হচ্ছে। আবার কাদামাটি পিচ্ছিল হয়ে চরম খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে। ধুলাবালি পড়ছে পথচারীদের চোখেমুখে। যার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া মাটি বহনকারী গাড়ি থেকে কাদামাটি পাকা রাস্তায় পড়ার কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটার আশংকায় রয়েছে এলাকাবাসী।

মাটি বহনকারি এই অবৈধ গাড়ীগুলো রাজগঞ্জের ব্যস্ততম সড়কগুলোতে বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বিল্লালসহ অনেকেই জানান- মাটি বহন করার কারণে পাকা রাস্তা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই গাড়ি থেকে কাদামাটির দলা রাস্তার উপর পড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক সময়, অনেক মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা গাড়ী চালকদের সাবধানে, মাটি বহন করতে ও রাস্তার উপর যাতে কাদামাটি না পড়ে সে দিকে খেয়াল রাখতে বললেও, সেসব কোনো কথা শুনছে না গাড়ী চালকেরা। যে কারণে এলাকাবাসী চরম বিপদে আছে এবং দুর্ঘটনার আশংকায় আছে। বেশি সমস্যা হচ্ছে স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের। তারা প্রচন্ডঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে। এই অবৈধ গাড়ীগুলো ব্যস্ততম সড়কে চলাচল নিষিদ্ধ রাখার দাবী করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার