সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহোদর ভাই আলহাজ্ব মীর মঈনুল ইসলাম এর মৃত্যুতে এমপি রবির

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির (সেজো) ভাই আলহাজ্ব মীর মঈনুল ইসলাম মইনু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের সময় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আপন সহোদর ভাইয়ের মৃত্যুতে শোকাহত বীর মুক্তিযোদ্ধা এমপি রবি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

সহোদরের এর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার এ চলে যাওয়া আমাকে অনেক কাঁদিয়েছে। সে একজন সাদা মনের সদালাপী মানুষ ছিল এবং আমার অত্যান্ত আদরের ভাই ছিল। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের পরিবারের জন্য তার অবদান কখনও ভোলার নয়।

মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আলহাজ্ব মীর মঈনুল ইসলাম মইনু এঁর মৃত্যুতে তার নিজ গ্রাম মুনজিতপুরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

এদিকে, মরহুমের নামাজের জানাজা রবিবার (১২ নভেম্বর) বাদ যোহর দুপুর ২টায় শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে আলহাজ্ব মীর মঈনুল ইসলাম মইনু’র মরদেহ রসুলপুরস্থ সরকারি গোরস্থানে দাফন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক