শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক সপ্তাহে সড়কে প্রাণ গেল ৫ জনের

হেলাল উদ্দিন : যশোরের রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর অংশে গত এক সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ট্রাকচালক রাজু আহমেদ, হেলপার এরফান হোসেন, ভ্যানযাত্রী নাজমুল হোসেন ও রতন মিয়া এবং মোটরসাইকেল আরোহী তারিক হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- গত রোববার রাতে মাছের খাদ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৪৩৩৯) সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়ে সোমবার সকালে মণিরামপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রাজু আহমেদ ও হেলপার এরফান হোসেন নিহত হন।

একই দিন দুপুরে মণিরামপুর সরকারি কলেজের পাশে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানযাত্রী নাজমুল হোসেন (জয়পুর) ও রতন মিয়া (গাইবান্ধা) নিহত হন।

এর আগের দিন, বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসার সময় চালকিডাঙ্গা বাজারের পাশে বাসের চাপায় নিহত হন কাঠ ব্যবসায়ী তারিক হোসেন। তিনি পৌর এলাকার গাংড়া মোল্যাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান- ধারণা করা হচ্ছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চালকদের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি