বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মাঠে মাঠে শীতকালীন পেঁয়াজের আবাদ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পেঁয়াজের চাহিদা পূরণের জন্য শুরু হয়েছে শীতকালীন পেঁয়াজের আবাদ। এজন্য রাজগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজের চারা।

রাজগঞ্জ বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে মণিরামপুর উপজেলাসহ উপজেলার বাইরে থেকেও ব্যাপারীরা আসছেন।

রাজগঞ্জ বাজারে পেঁয়াজের চারা বিক্রি করতে আসা মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আবুল কাসেম (৫৫), কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মিন্টু (৫০) ও হাসাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪৫) জানান- দীর্ঘদিন ধরে নিজের জমিতে চারা উৎপাদন করে বিক্রি করি। আবার কিনেও বিক্রি করি। আমরা শুধু রাজগঞ্জ বাজারে না বিভিন্ন হাট-বাজারে এভাবেই পেঁয়াজের চারা বিক্রি করি।

রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক আয়নাল হোসেন (৪৫) জানান- এখন শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করেছি। রাজগঞ্জ হাটে এসেছি পেঁয়াজের চারা কিনতে। এখান থেকে চারা কিনে ক্ষেতে রোপন করবো।

একই ইউনিয়নের মদনপুর গ্রামের আরেক কৃষক নিছার আলী (৪০) জানান- এ বাজারে পেঁয়াজের চারার দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তাতে অসুবিধা নেই। পেঁয়াজের চারা যে পাওয়া যাচ্ছে। এটায় বড় কথা।

হানুয়ার-খালিয়া গ্রামের কৃষক ফজলুর রহমান (৫০) বলেন- জন (শ্রমিক) কিনে শীতকালীন পেঁয়াজের চারা ক্ষেতে রোপন করছি। আশা করছি ফলন ভালো হবে।

স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- আমরা মাঠে মাঠে যেয়ে কৃষকের সার্বিক সহযোগীতাসহ পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকুলে থাকলে এই মৌসুমে সব ধরণের আবাদ ভালো হবে। এজন্য কৃষি বিভাগ সর্বক্ষণ কৃষকের পাশে আছে।

একই রকম সংবাদ সমূহ

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা