রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শংকরপুর ই-সেবা কেন্দ্রের দুর্নিতীবাজ সাবেক উদ্যক্তা মিজানের অপপ্রচার

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের ই-সেবা কেন্দ্রের দুর্নিতীবাজ সাবেক উদ্যক্তা মিজানুর রহমানকে বরখাস্ত করার পরও সে চাকুরীতে পুনরায় যোগদানের জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছেন। সে এখনো নিজেকে ই-সেবা কেন্দ্রের উদ্যক্তা পদে বহাল রয়েছেন বলে বিভিন্ন দপ্তরে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
এদিকে নতুন নিয়োগ পাওয়া উদ্যক্তা নয়ন হোসেন তার চাকুরিতে চুড়ান্ত নিয়োগ পাওয়া নিয়ে আশংকার মধ্য রয়ছেন বলে তিনি জানিয়েছেন।

সাবেক উদ্যক্তা মিজানুর রহমানের বিরুদ্ধে জন্ম সনদে অতিরিক্ত অর্থ আদায়, বয়স কমবেশী করাসহ নানান দুর্নিতীর অভিযোগ আনেন এলাকাবাসি। এছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোবাইল ফোনে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন আমি এখনো চাকুরীতে বহাল আছি। লোকবলের প্রয়োজনে নয়নকে অতিরিক্ত উদ্যক্তা হিসেবে রাখা হয়েছে।

এব্যাপারে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দীন জানিয়েছেন, মিজানুর রহমান ও পারভীন ইসেবা কেন্দ্র থেকে পালিয়ে বিয়ে করে দু’মাস যাবৎ অজ্ঞাতবাস করেন। এতে ইউনিয়ন পরিষদের ইসেবা কেন্দ্রের সকল কার্যক্রম ব্যাহত হয়। যে কারনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে রেজুলেশনের মাধ্যমে মিজানুর রহমান ও পারভীন কে অব্যাহতি দিয়ে নয়ন হোসেন ও তুহিনকে ই-সেবা কেন্দ্রে নিয়োগ দেয়া হয়। পরবর্তিতে মানবিক দিক বিবেচনা করে পারভীনকে পুনর্বহাল করা হয়। অন্যদিকে মিজানের পুর্বের স্ত্রী ও সন্তানাদি থাকা সত্বেও দ্বীতিয় বিয়ে করার অপরাধে ও ই-সেবা কেন্দ্রের দায়ীত্বে অবহেলাসহ নানান অনিয়মের কারনে তাকে স্থায়ীভাবে অব্যহতি দেয়া হয়।
তিনি আরো জানান উপজেলা পরিষদ থেকে নয়ন হোসেনকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া সংক্রান্ত আদেশপত্র ইউনিয় পরিষদে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন