শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের ফেয়ারওয়েল ও শিক্ষাসফর অনুষ্ঠিত

শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের এলএল.বি শেষ বর্ষের (২০২০-২০২১) শিক্ষার্থীদের নিয়ে বাহাদুরপুর “জেস গার্ডেন” পার্কে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০২৪) “ফেয়ারওয়েল ও শিক্ষাসফর” অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ফেয়ারওয়েল এবং এলএল.বি শেষ বর্ষের (২০২০-২০২১) শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

কলেজের শিক্ষার্থী এবং “ফেয়ারওয়েল ও শিক্ষা সফর” বাস্তবায়ন কমিটির আহবায়ক এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মকসুদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট শাহানূর আলম শাহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ও কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মেসবাহ উদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্যদের বক্তব্য প্রদান করেন প্রভাষক এহসান শরীফ ও প্রভাষক এনাম আহমেদ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন সালাহউদ্দিন আমিন, শামীম রেজা, ইমামুল হোসেন, সজল মল্লিক, শারমিন সুলতানা রুমা, লিপিয়া খানম, আরিফা সুলতানা, সিথী ইসলাম, মনিরুজ্জামান সুইট ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ এডভোকেট মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আইন অঙ্গনে পথ চলায় আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। অন্যতম বিশেষ অতিথি কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল কলেজের ইতিহাস তুলে ধরে বলেন, এই কলেজের সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন, তোমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহানূর আলম শাহিন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আইন অঙ্গনে তোমাদের যাত্রা শুরু হয়েছে, এ যাত্রায় অবশ্যই সিনিয়র-জুনিয়রের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকতে হবে। এছাড়া আইন অঙ্গনের দীর্ঘ এই পথচলায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সামগ্রিক সহায়তার ও আশ্বাস প্রদান করেন এই বক্তা।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর খন্দকার মকসুদুল হক বলেন, কলেজের ইতিহাসে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্দোগ। এমন আয়োজন এবং পারস্পারিক বন্ধন অটুট থাকলে তোমাদের সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে।

সবশেষে বক্তারা এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে উপস্থিত সবাই শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এডভোকেট শরীফুল ইসলাম শরীফের শারিরীক অসুস্থতার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, রেফেল ড্র সহ নানান রকম বিনোদনের আয়োজন ছিল। উক্ত অনুষ্ঠানে ৮৩ জন শিক্ষার্থসহ ১২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়