মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘গ্লেনফেস্ট’

তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট’। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই আয়োজনের ইতি ঘটে। রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুল ক্যাম্পাসে গতকাল ১৭ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে গ্লেনফেস্ট। দিনটি ছিল চমৎকার ও রোমাঞ্চকর সব কার্যক্রমে ভরপুর। অনবদ্য এই আয়োজনে অংশগ্রহণ করে শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন। উপস্থিত সকলের জন্য এটি ছিল স্মরণীয় একটি আয়োজন।
অংশগ্রহণকারীরা ফেরিস হুইল, জঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার এবং ডল ক্যাচারের মতো রাইডগুলো উপভোগ করেন। নাচ ও গানের প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়া, পুতুলনাচ (পাপেট শো), শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আর্কেড গেমস এবং বিনোদনমূলক মাসকট নাচ দর্শকদের বিমোহিত করে রাখেন। উপচে পড়া ভিড় ছিল স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের স্টলে। সকলের উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে এই স্টলগুলো। সমবয়সীদের সাথে পরিচিত হওয়ার এবং যোগাযোগ স্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে উঠে এ আয়োজন।

গ্লেনফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। এছাড়া, সিলভার স্পন্সর হিসেবে অবদান রাখেন অপটিমাল টেকনোলোজি লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, স্পোর্টস ওয়ার্ল্ড ও এয়ারকন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক