শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব-মিতু জুটির আগুন জ্বলে উঠছে, রেকর্ড হলো গান

বেশ ঘটা করেই মহরত হয়েছিলো ‘আগুন’ সিনেমার। কিছু অংশের শুটিংও করেছিলেন নায়ক শাকিব খান ও নবাগতা জাহরা মিতু। এ সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় পরিচালক-নায়ক জুটি বদিউল আলম খোকন ও শাকিব খান।

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় ও ব্যবসা সফল এই জুটিকে আবারও এক হতে দেখে আশার প্রদীপ জ্বেলেছিলো হতাশায় নিমজ্জিত ইন্ডাস্ট্রিতে।

তবে সেখানে আরও হতাশা যোগ করে নানা প্রতিবন্ধকতার মুখে অনিশ্চিত হয়ে পড়েছিলো ‘আগুন’ সিনেমার কাজ। সুখের খবর হলো সব প্রতিকূলতা কাটিয়ে আবারাও জ্বলে উঠছে ‘আগুন’।

বদিউল আলম খোকন নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারির শেষদিকেই নতুন করে শুটিং শুরু হচ্ছে তার সিনেমার। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চিত্রায়ন। সেই অনুযায়ীই প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে তৈরি হয়েছে ‘আগুন’ সিনেমার জন্য নতুন একটি গান। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম। গেল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মগবাজারের ফোকাস স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বদিউল আলম খোকন বলেন, ‘বিগ বাজেটে নির্মিত হচ্ছে ‘আগুন’। সব আয়োজনেই চেষ্টা করছি দর্শকের ভালোলাগাগুলোকে প্রাধান্য দিতে। গানের বেলাতেও মনযোগী হয়েছি। কবির বকুলের লেখায় মুরাদ নূর শ্রুতিমধুর সুর করেছেন গানটিতে। আর শাকিব খানের জন্য এস আই টুটুলের গান বিশেষভাবে পছন্দ দর্শকের। এই গানেও সেই ভালো লাগা বজায় থাকবে বলে আমার বিশ্বাস।’

গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘বদিউল আলম খোকন ও শাকিব খান জুটির একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘আগুন’। কবির বকুল ও মুরাদ নূর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন। আমি এই গানটি গেয়ে অনুভব করছি অনেকদিন পর সিনেমাপ্রেমীরা একটি মিষ্টি-রোমান্টিক গান পেতে যাচ্ছেন।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘বদিউল আলম খোকন ভাই ও শাকিব খান আমার উপর আস্থা রেখেছেন, সে জায়গা থেকে একটি সুরেলা রোমান্টিক গান তৈরির চেষ্টা করেছি। ভালো কিছু করতে গানটি নিয়ে এর গীতিকবি বকুল ভাইয়ের সঙ্গে বহুবার সমন্বয় করেছি। টুটুল ভাই ও নকশীর কণ্ঠে গানটির পূর্ণতা পেলো।’

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত আগুনে শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আগুন’।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস