শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারিরীক প্রতিবন্ধী মকিমের রিকশা হারিয়ে দিশেহারা : সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি: শারিরীক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবিত্তি না করে রিকশা চালিয়ে পরিশ্রম করে অভাবের সংসার চালাচ্ছিলেন ইটাগাছার মকিম। কিন্তু তার একমাত্র উপার্জনের সেই রিকশা টি হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছেন প্রতিবন্ধী রিকশা চালক মকিম।

সূত্রে জানাগেছে, সাতক্ষীরা শহরের ইটাগাছা কলনি পাড়ার মৃত সোনা গাজীর ছেলে শহিদুল ইসলাম মকিম জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধী। মকিমের বামহাত একেবারেই অচল। প্রতিবন্ধী হয়েও তিনি পায়ে চালানো একটি রিকশা চালিয়ে ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ৬ জনের হতদরিদ্র সংসার পরিচালনা করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইটাগাছা মহিলা মাদ্রাসা সড়কে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিস সংলগ্ন মোঃ আব্দুর রহিমের বাড়ির সামনে রিকশাটি রেখে বাড়ির ভেতরে যান। কাজ মিটিয়ে ফিরে এসে দেখেন তার রাখা রিকশাটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

শারিরীক প্রতিবন্ধী মকিম বিভিন্ন স্থানে রিকশাটি খুঁজে না পেয়ে বর্তমানে পাগল প্রায়। বর্তমানে প্রতিবন্ধী মকিমের পরিবারে অনাহারে অর্ধাহারে দিন কাটছে। অসহায় মকিম তার উপর্জনের বাহন একটি রিকশা কিনতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। প্রতিবন্ধী মকিমের কোন মোবাইল ফোন না থাকায় তার সাহায্য পাঠানোর জন্য দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী