শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

যশোরের শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার নাভারণ রেল ষ্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শার যাদবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন (২০) এবং নাটোর জেলার কইগাড়ি কৃষ্ণপুর গ্রামের জমশেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

শার্শা থানা সূত্রে জানা যায়, এসআই মোশারেফ হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই পিকুল হোসেন, সোহাগ হোসেন, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলাম ডিউটি করার সময় নাভারণ রেল ষ্টেশন এলাকায় তিন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এসময় ওই তিন যুবককে ১টি রামদা, ১টি টিপ চাকু ও একটি খেলনা পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়।

এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আটককৃতদের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৬০৪।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের নামে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা