শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন করোনায় আক্রান্ত

যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।

এছাড়া শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)’র করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে।

সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে উপজেলায় ৫ জনের আক্রান্তের রিপোর্ট আসে তার মধ্যে সিরাজুল হক মঞ্জুও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তরুণ যুবক সিরাজুল হক মঞ্জু মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
২০২০ সালে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পরামর্শে তিনি করোনাকালিন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উপজেলাবাসিকে সেবা দিয়ে আসছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু