বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্ত থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম নারিকেল বাড়িয়া হতে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে, সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েক শরিফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সীমান্তের মেইন পিলার ২৯/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে গমন করছে, উক্ত ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশী করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৩৩০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,১৭,৮৫,৫০০/- (দুই কোটি সতের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত) টাকা।

তিনি আরো বলেছেন, সীমান্তে আমাদের টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। প্রেস বার্তায় আরও বলা হয়েছে, পলাতক আসামীর নাম তারিকুল ইসলাম তারেক (৪০)। তার বাড়ী অত্র উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শালকোনা গ্রামে। সে মৃত আব্দুল আজিজের ছেলে। তাকে গ্রেফতার করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে।

পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার