শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি নিয়ম তোয়াক্কা না করে আশাশুনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের অভিযোগ

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সদর ইউনিয়নে সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে বে-আইনি ভাবে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের আশাশুনি মরিচ্চাপ ব্রীজ থেকে বাইপাস সড়কে ইটের বিট দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্রীকলস বিলের একটি মৎস্য ঘেরে ড্রেজার মেশিন লাগিয়ে ভূ-গর্ভ থেকে পাইন লাইনের মাধ্যমে আশাশুনি পল্লী বিদ্যুতের অফিসের উত্তর পাশে ব্যক্তিবর্গ গর্ত ভরাট করা হচ্ছে। যেখানে কিনা মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ২৬ধারায় বলা হয়েছে পাম্প বা ড্রেজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সেতু কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পাকা স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন করা যাবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আইন অমান্য করলে বা এই আইন বা অন্য কোন বিধান লংঘন করলে অথবা বালু বা মাটি উত্তোলনের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলণ করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ (এক্সিকিউটিভ বডি) আইন অমান্যকারীদের অনূর্ধ্ব ২(দুই) বৎসর কারাদন্ড বা সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা হতে ১০(দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করবেন। কিন্তু উক্ত মেশিন মালিক আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারী নির্দেশনাকে না মেনে বে-আইনভাবে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলণ করে যাচ্ছে।

ফলে উক্ত বিলের পাশে বসত বাড়ী, বাইপাস সড়ক, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান হুমকির মুখে দাড়িয়ে আছে। ঘনবসতি এলাকা থেকে প্রকাশ্যে বালু উত্তোলণ করা এবং উপজেলার পাশে প্রশাসনের নিরব ভূমি পালন করার দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, অফিস থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন। এমতাবস্থায় অতিদ্রæত আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন