রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বর্তমান সরকার কৃষিবান্ধব’ : কলারোয়ায় কৃষি সিআইজি কংগ্রেসে উপজেলা চেয়ারম্যান

কলারোয়ায় ২০২১-২২ অর্থবছরে “ন্যাশনাল অগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএ টিপি-২)” ডি এই অংগ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি অধিদপ্তরের আয়োজনে এই সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার ড.অমল কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘সরকার কৃষি বান্ধব। আপনাদের সামগ্রিক প্রচেষ্টায় সরকার আজ কৃষিতে সফলতা অর্জন করে চলেছে। আপনাদের যে কোন সমস্যার সমাধানে কলারোয়া উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগন সদা প্রস্তুত।’

সিআইজি কংগ্রেসে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসদর ও ১২টি ইউনিয়নের ১৩০টি সিআইজি’র ১৫০ জন কৃষক সদস্য।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি উপসহকারী কর্মকর্তা জিয়াউল হক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা