মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, সিন্ডিকেটে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের

সাতক্ষীরায় ভাঙা ও বাজারজাতকরণ শুরু হয়েছে গাপালভোগ ও গোবিন্দভোগ আম। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে ইসমাইল হোসেনের বাগানে মঙ্গলবার আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে উৎপাদন নিয়ে সন্তুষ্ট হলেও আমের দাম নিয়ে খুশি নন চাষিরা।
এদিকে, এবারও ১০০ মে.টন আম বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে কৃষিবিভাগের।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পরবর্তী ধাপে ১৫ মে ভাঙা হবে হিমসাগর আম, ২৭মে ল্যাংড়া ও ০৫ জুন ভাঙা হবে আ¤্রপালি আম। এবারের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মে.টন। এর মধ্যে ১০০ মে.টন হিমসাগর ও ল্যাংড়া আম বিদেশে রপ্তানী করা হবে। আবহাওয়া ও মাটির গুনে অন্যান্য স্থানের তুলনায় আগে পাকে সাতক্ষীরার আম। দাম পাওয়ার আশায় অনেকেই কাচা আম পাড়েন। প্রশাসনিক কর্মকর্তারা তাই আগে থেকেই আম ভাঙার তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। অন্যান্য বারের তুলনায় এবছর সাতক্ষীরায় আমের উৎপাদন ভালো। আমের গুনগত মান নিশ্চিত করতে সারাবছরই চাষিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে বাজারদর সিন্ডিকেটধারীদের হাতে যাতে নিয়ন্ত্রণে না থাকে,সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এবিষয়ে আম চাষি সদর উপজেলার ফিংড়ি গ্রামের ইসমাইল হোসেন বলেন,‘‘ এবছর আমের উৎপাদন খুবই ভালো। তবে দাম নিয়ে শঙ্কায় আছি। আমাদের সংকট অনেক। হিমাগার না থাকায় বাজারের ক্রেতারা যা দাম দেন,তাতে আমাদের বিক্রি করতে বাধ্য হতে হয়। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার ছাড়া আমাদের অন্যখানে আম বিক্রির তেমন জায়গা নেই। গোপালভোগ আমের মণ ন্যুনতম ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা হতে হবে। নইলে আমাদের লাভ তেমন হবেনা। কিন্তু ইতোমধ্যে বাজারে নাকি গোপালভোগ বিক্রি হচ্ছে ২ হাজার টাকার নিচে। ’’

ইউরোপের বাজার ধরতে তৎপরতা থাকে চাষি ও কৃষিবিভাগের।

এছাড়া এবার চিনে আম পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন।
তিনি জানান,‘‘ গতবার চিন দেশে আম পাঠানো হয়েছিল। এবারও ইউরোপের বাজারসহ চিনের বাজারে বাংলাদেশের আম পাওয়া যাবে। যারা রপ্তানী কাজে জড়িত রয়েছেন,তাঁরা ইতোমধ্যে সাতক্ষীরায় চলে এসেছেন। ’’

সাতক্ষীরার আমের বাজার প্রায় ৫শ’ কোটি টাকার। হিমাগার না থাকায় আম সংরক্ষণ করতে পারেননা চাষিরা। এজন্য বাজার সিন্ডিকেটের কারণে যথাযথ আমের দাম পাননা তারা।
তবে হিমাগারের চেয়ে সাতক্ষীরায় প্রসেসিং করে দ্রুত ঢাকাসহ অন্যান্য স্থানে পাঠানোর তাগিদ দিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
তিনি জানান,‘‘ আমরা চেষ্টা করছি,চাষিরা যেন সাতক্ষীরায় আম প্রসেসিং করে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজার ধরতে পারে। ’’

বাজার সিন্ডিকেট ভাঙতে বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
তিনি বলেন,‘‘ সিন্ডিকেট করে আমের দাম যাতে না কমাতে পারে,জেলা প্রশাসনের সেদিকে নজর থাকবে। পাশাপাশি হিমাগার বা আম প্রসেসিং সেন্টার গড়ে উঠলে সিন্ডিকেটের কাছে জিম্মি থাকবেননা চাষিরা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন