সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজিকে অবশেষে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত অনুমান ৮টার সময় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। এব্যাপারে সদর থানার এএসআই জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি নামে পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গ্রেফতারকৃত ব্যক্তি আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মতি সানার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি কখনও সেনাবাহিনীর মেজর, কখনো পুলিশের ডিআইজিসহ পুলিশের বড় কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। আবশেষে এই ধান্দাজ ও পলাতক আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি পুলিশের খাঁচায় বন্দী হলো। তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটিবিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন