সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থী ফিরোজের কর্মী-সমর্থকদের উপর হামলা, আহত-২

আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসানের কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১০ জানুয়ারী) রাত ৯টার দিকে শহরের সুলতানপুর বড় বাজারে এঘটনা ঘটে।

হামলায় ফিরোজ হাসানের ২জন কর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছে এবং আরো ৫/৬জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে।

আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চা বিক্রেতা কাশেম ও তরকারি ব্যবসায়ী কাফিরুল।

এঘটনায় সাতক্ষীরা সদর থানায় উভয় পক্ষ অভিযোগ
দাখিল করেছে।

লিখিত অভিযোগ সূত্রে ও বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে সুলতানপুর রোম টেইলার্স এর পাশে দাঁড়িয়ে আমি ও খোকন কথা বলছিলাম। এসময় সুলতানপুর এলাকার মৃত সবুরের ছেলে মিলন ও মৃত মধুর ছেলে বাবু আমাকে হুমকি ধামকি দেয়।
পরে রাত ৯টার দিকে সুলতানপুর বড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ভান্ডারে আসাদ আহমেদ অনজু, তার ভাই রঞ্জু তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে একই গ্রামের বেলালসহ কয়েকজন অতর্কিতভাবে আমার দোকানে ঢুকে সন্ত্রাসী স্টাইলে হট্রগোল শুরু করে আমাকে হুমকি ও মারধর করতে যায়। এসময় কাশেম ও কাফিরুন তাদের বাঁধা দেয়। বাঁধা দেওয়ায় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা