বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জগন্নাথ দেব উল্টা রথযাত্রার মাধ্যমে নিজের বাড়ি ফিরে গেলেন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাসির বাড়ি থেকে নিজে বাড়ির উদ্দেশ্যে ফিরিয়ে যাওয়ার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টা রথযাত্রা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দির থেকে হাজার হাজার ভক্ত নিয়ে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দিরে ফিরে যান। সনাতন ধর্মের শাস্ত্র মতে, জগন্নাথ কলিযুগের ভক্তদের উদ্ধার করা‌। জগন্নাথ দেবের রশি টানার মাধ্যমে কল্যাণ রয়েছে। যুবক, বৃদ্ধা, তরুণ, শিক্ষার্থী সহ সব বয়সের মানুষ কিন্তু রশির প্রতি আকর্ষণ টানে।

জগন্নাথ দেবের প্রতিবছর মানুষকে এই রশির মাধ্যমে সকল বিপদ থেকে মুক্ত রাখে।জগন্নাথ দেব এক সপ্তাহের অধিক সময় মাসির বাড়ি অবস্থান করেন। এ সময় প্রতিদিন সন্ধ্যায় ভাগবত আলোচনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে মিলিত হন। জগন্নাথ দেবের সন্নিদ্ধে আগত হাজার হাজার ভক্তদের দুপুরে অন্নপ্রসাদের প্রদান করেন। প্রতিদিন দুপুরে অংশগ্রহণকারী হাজার হাজার ভক্তদের মাঝে প্রশাদ বিতরণ করা হয়। প্রতিদিন ভক্তদের আগমনে কাটিয়া সার্বজনীন মন্দির মিলন মেলায় পরিণত হয়।

প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্র নিজ বাড়ি থেকে মাসির বাড়ির যান। এ সময় বিভিন্ন লোভনীয় ফল মিষ্টি সহ বিপুল সংখ্যক ভক্ত কিন্তু সাথে থাকেন। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শঙ্কর কুমার রায়, যুগ্ন আহবায়ক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রাক্তন শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা জুয়েলারি সমিতির সাধাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রশান্ত কুমার গাইয়েন,সমীর কুমার বসু, কিরণ্ময় সরকার, মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, নিমাই কর্মকার, উৎপল শাহ,সহ সাধু ,পন্ডিত, পুরোহিত ও হাজার হাজার ভক্তবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন