রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট ) বেলা ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহ ব্যাপী এ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরে আলম,উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান,, মৎস্য ব্যবসায়ী আশরাফুল কবির ধ্বনি প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষিগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বুশরা গ্রুপ লিমিটেড এর বিরুদ্ধে গ্রাহকদের এফডিআরের দুই কোটি টাকার লভ্যাংশবিস্তারিত পড়ুন

  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির
  • সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
  • নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন