শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টিআর ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য ১০৬ সাতক্ষীর-২ এর অনুকূলে টিআর/ কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্পের বিপরীতে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২০টি প্রকল্প অধীনে সাতক্ষীরা সদর উপজেলায় ৭১ লক্ষ ৩৩ হাজার ৩শ ৩৩ টাকার বরাদ্ধকৃত অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)।

এর অধীনে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য একান্ত সহকারী ও জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হোসেন, সহ যুগ্ম সাধারণ সম্পাদ নাজমুল হোসেন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানসহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…