শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রইচপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার পৌর সাত নাম্বার ওয়ার্ড রইচপুরে এক বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে এই র‍্যালিটি আয়োজন করে রইচপুর গ্রামবাসী এবং রইচপুর উত্তরপাড়া যুব কমিটি।

আজ ০৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা ‘রাসুলের আগমনে খুশি হয়েছি’ স্লোগান দিতে দিতে সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। এতে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। অনেকের হাতে ছিল বিভিন্ন ইসলামিক পতাকা ও ব্যানার, যাতে মহানবী (সা.)-এর শানে লেখা বিভিন্ন বার্তা শোভা পাচ্ছিল।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর দেখানো পথে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব। তাঁর সুমহান আদর্শ অনুসরণ করে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা শাখা মহসিনার আলম, পৌর সাত নাম্বার ওয়ার্ডের জামাত আমির হাফেজ নুরুল হক, পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগার আলী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হুজুর, এবং মাহবুব আলম। এছাড়াও, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি। র‍্যালি ও সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম। র‍্যালিতে অংশ নেওয়া জনতা এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার