শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফিরোজ হোসেন ও আব্দুর রহিম, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা শাখার আয়োজনের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি শেখ আব্দুল আজিজ মিলন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর শাখার সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব ইব্রাহিম গাজী, ভিআইপি শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তালবাহানা বাদ দিন, না হলে শেখ হাসিনা পথে গিয়েছে আপনাদের একই পরিনত হবে। আগামী দিনগুলোতে জেলার সকল শ্রমিক সংগনকে সুসংগঠিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ