বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলেজছাত্র তারিক ইসলামের নতুন দুটি বই প্রকাশিত

সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তারিক ইসলামের কৃষি বিষয়ক নতুন দুটি বই ‘পুকুরে মুক্তা চাষ’ এবং ‘আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ’ প্র‍কাশিত হয়েছে। বই দুটি প্র‍কাশ করেছে রাজধানীর আদিত্য অনিক প্র‍কাশনী। বই দুটি অনলাইনে রকমারিতেও পাওয়া যাচ্ছে।

তারিক ইসলাম জানান, বাংলাদেশের অর্থনীতির প্র‍ধান ভিত্তি হল কৃষি। তাই কৃষির আধুনিকায়ন সময়ের দাবি। আমার লেখা বই দুটি নবীন কৃষি উদ্যোক্তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, আমার পিতা একজন কৃষক। মা, মাটি, মানুষ ও দেশের প্র‍তি ভালবাসা থেকেই কৃষি ভিত্তিক বংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য আমার এই ক্ষুদ্র‍ প্র‍চেষ্টা।বইটি যদি কৃষি প্র‍ধান বাংলাদেশের মানুষের উপকারে আসে তাহলে আমার শ্র‍ম স্বার্থক হবে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্র‍ামের মো. জামসেদ আলী ও মমতাজ বেগম দম্পতির সন্তান তারিক ইসলাম। দুই ভাইবোনের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। জগৎ জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন পরিবেশ, সংগ্র‍াম ও ব্যার্থতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর। বই, ব্যক্তি অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্র‍হ করে তার লেখার উপকরণ। সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়েই পথচলা শুরু। সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবন বোধের রচনা।

এই দুটি বইসহ তারিক ইসলামের সর্বোমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি। তার লেখা অনান্য দুটি বই হলো ‘দৃষ্টিভঙ্গি: ইতিবাচক চিন্তা-চেতনা’ এবং ‘চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে’। দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্যে পড়তে আগ্রহ বোধ করেন তরুণ কবি ও লেখক খ্যাত এই তরুণ।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের