রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়ম: তোপের মুখে কাজ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধি সজল রায়ের উপস্থিতিতে রাস্তা নির্মান কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

নিম্নমানের কাদা-বালু মিশ্রিত ইট ও ইটের খোয়া দিয়ে সাবগ্রেড করতে চাইলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। এ সময় নিম্নমানের বালু, ইট ও ইটের খোয়া সরিয়ে নেওয়ার জন্য কালিগঞ্জের নাহার এন্টারপ্রাইজকে চিঠি দেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।

অগ্রধিকার ভিত্তিতি পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত ২০০০ (দুই হাজার) মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বাজেট ১ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৭ শত ২৭ টাকা। কাজ শুরুর তারিখ ২২ ফেব্রুয়ারী ২০২৪ এবং কাজ শেষের তারিখ ২১ আগস্ট ২০২৪ সাল, কাজের মেয়াদ ৬ মাস হলেও তা আরও ৬ মাস আগে শেষ হয়েগেছে। সেকারনে নতুন করে কাজের মেয়াদ বৃদ্ধি না করে তড়িঘড়ি সড়কটি যেনতেন ভাবে পায়তারা করে নিম্নমানের বালু, ৩ নম্বর ইট ও ইটের খোয়া সড়ক নির্মানে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠে।

স্থানীয়রা জানান, শুরু থেকেই কাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি এর উপপ্রকৌশলী সজল রায় ও ঠিকাদারী প্রতিষ্ঠান নাহার এন্টারপ্রাইজ বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে সাথে সাথে অনেককে টাকা পয়সা দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

রফিকুল ইসলাম নামে আরেকজন মৎস্যচাষী জানান, তারা ঘেরের পলীমাটি রাস্তায় তুলেদিয়ে, ৩ নম্বর ইট ও খোয়া ব্যবহার করে আমাদের ঠকানোর চেষ্টা করা হয়েছে। রাস্তার সাবগ্রেড ঠিক না হলে রাস্তা নষ্ট হয়ে যাবে কোনভাবে টেকসই হবেনা।

মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মানে বিলম্ব করায় স্থানীয়দের ভোগান্তির শেষ নেই। স্থানীয় কালুগাজীর বক্তব্য, আমরা এই রাস্তা দিয়ে ঘেরে যাই। এই বিলের মাছ দেশের অন্যান্য জেলায় রপ্তানী করা হয়। রাস্তা নির্মানে বিলম্ব হওয়ার আমাদের সময় বেশী লাগছে খরচ বেশী হচ্ছে। সেকারনে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।

কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মানে নিন্মমানের বালি, ইট ও খোয়া সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নাহার এন্টারপ্রাইজকে চিঠি দিয়েছি। আশাকরি তারা ৩ নম্বর মালামাল সরিয়ে ১ নম্বর নির্মান সামগ্রী দিয়ে দ্রুত কাজ শুরু করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

‎‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন : পবিত্র মোহন সভাপতি, উজ্জল সম্পাদক

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক একবিস্তারিত পড়ুন

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • সুস্থতা কামনা
  • মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় সাতক্ষীরার দুই মেধাবী সাংবাদিককে অভিনন্দন
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়
  • সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ
  • সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার
  • ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
  • সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন
  • সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন