শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী যুব সংগঠন জেয়ালা যুব সংঘের উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বাদ আসর জেয়ালা দিঘির পাড়ে অবস্থিত মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন মাওলানা আজিজুল ইসলাম (জিহাদী)।

জেয়ালা কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি ও আলহাজ্ব জেহের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম (মুকুল),হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,৮ নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন,সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, জেয়ালা কেন্দ্রীয় বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, জেলা বিএনপির সদস্য এ্যাড. মোঃ নুরুল ইসলাম, ,৮ নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাকদির হোসেন (রুবেল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাশিদুজ্জামান (রানা), ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতিয়ার রহমান।

মাহফিল এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সি শওকাত আলী,আলহাজ্ব আব্দুল গফফার, আলহাজ্ব শুকুর আলী, আবু দাউদ,আবু হাসান ও রফিকুল ইসলাম ও মোহর আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ