বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

সাতক্ষীরার পাটকেলঘাটার ভারসা গ্রামে ‘কষ্ট’র নেশায় এলাকাবাসী কষ্টে!

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে প্রকাশ্যে নেশাগ্রস্থ হয়ে আখতারুজ্জামান কষ্ট নামের এক যুবকের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রকাশ্যে কষ্টের মাদক সেবন ও মাতলামিতে শিশু-নারী-পুরুষ সবাই অতিষ্ঠ। নেশাগ্রস্থ হয়ে তাকে রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে পথচারীদের হেনস্তা করতেও দেখা যায় প্রায়ই। এমনটাই জানালেন সেখানকার অনেকে।

তারা অভিযোগ করে জানান, পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের ভারসা গ্রামের মৃত ফরহাদ হোসেনের পুত্র আখতারুজ্জামান ওরফে ‘কষ্ট’কে প্রায়ই প্রকাশ্যে মাদক সেবন ও মাতলামি করতে দেখা যায়। রাস্তাঘাট, পাড়ামহল্লায় সাধারণ মানুষ ও পথচারীদের বিরক্ত ও উত্তক্ত করতে দেখা যায় তাকে। পথচারীদের পথরোধ করে নানান অশ্লীল কথাবার্তা, অঙ্গভঙ্গি করে, এমনকি সাইকেল উচু করে ফেলে দেয়। অন্যান্য যানবাহনও ক্ষতিসাধন করে। এমনটা যেনো নিত্যদিনের কাজ। শুধু তাই নয়, সে প্রায়ই গ্রামের নিরীহ মানুষের সঙ্গে গালিগালাজ, দুর্ব্যবহার করে, বাড়িঘর ভাঙচুরও করে।
মাদক কারবারের সঙ্গেও সে সরাসরি যুক্ত বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয়রা জানিয়েছেন, আখতারুজ্জামান কষ্টের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করলেও, এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তার কর্মকাণ্ডে গ্রামের নারী-শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

এলাকাবাসীর জোর দাবি, আখতারুজ্জামান কষ্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রামবাসীকে রক্ষা করা হোক।

এ বিষয়ে বক্তব্য নিতে আখতারুজ্জামান কষ্টের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে একাধিক ভিডিও ফুটেজে তার নেশা করা ও নেশাগ্রস্থ হয়ে মাতলামি এবং সাধারণ পথচারীদের অতিষ্ঠ করা দৃশ্যে সত্যতা পাওয়া গিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল