শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ, থানায় ডায়েরি

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।

গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফেরেনি। নিখোঁজ হওয়া ছাত্ররা হলেন সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আইয়ুব হোসেনের পুত্র ইমামুল হোসেন।

এঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার পিতা জাহাঙ্গীর হোসেন ১০ অগাষ্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং- ৪৪০ এবং ১১ অগাস্ট ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং- ৪৭৩।

জিডি সূত্র জানায়, মোঃ রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে। গত ইং ৯অগাস্ট ২০২০ তারিখ বেলা ১১ টার সময় তারা উক্ত মাদ্রাসা বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায় নি। বাড়িতেও যায়নি তারা। বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার কিন্তু তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।
সূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ