শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় তালার নার্স ও উপসর্গে কালিগঞ্জের বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মর্জিনা খাতুন (৫৭) নামের এক সিনিয়র স্টাফ নার্স এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মর্জিনা খাতুন তালা উপজেলার বারুইহাটি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
তিনি তালা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মর্জিনা খাতুন দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১২ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ জুলাই মর্জিনা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিছুদিন কোয়ারান্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

এদিকে, একই দিন সকাল ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে কালিগঞ্জের বাজার গ্রামের ফাতেমা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ২৮ জুলাই বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (২) ভর্তি হন কালিগঞ্জের বাজার গ্রামের বৃদ্ধা ফাতেমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনো তার রিপোর্ট আসেনি। সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তত্বাবধায়ক।

এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ জনের পজিটিভ এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়