বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে আশাশুনির এক মেম্বরের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মির্জাপুর গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে ওই ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সাহাবুদ্দিন সানা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটন ২০১১ ও ২০১৬ সালে ৯নং আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুরে গড়ে তুলেছেন আলিশান চারতলা বাড়ি। পাশেই কিনেছেন আরো একটি প¬ট। অবৈধভাবে উপার্জিত অর্থ খরচ করে এলাকায় গড়ে তুলেছেন এক সন্ত্রাসী বাহিনী। ফলে তার এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ কিছু বললে তাকে মারপিট করার পাশাপাশি থানা পুলিশকে ম্যানেজ করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। সেকারনে তার ভয়ে এলাকার মানুষ সব সময় ভীতসন্ত্রস্ত থাকে।

শাহাবুদ্দীন সানা বলেন, ইউনিয়ন পরিষদের অধীনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্প, কাবিটা, কাবিখা, এলজি,এসপি, এডিপিসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্টির আত্মসামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু চেয়ারম্যান লিটন দায়িত্বপ্রাপ্ত অসাধু সরকারি কর্মচারীদের যোগসাজসে উল্লেখিত প্রকল্পের টাকা কোন কোন ক্ষেত্রে নামমাত্র আবার কখনো কাজ না করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। চেয়ারম্যানের এই অবৈধ কাজে সহযোগিতা করেছেন বিছট গ্রামের ইউপি সদস্য মোঃ জিয়ারুল ইসলাম, একই গ্রামের ভূয়া ইউপি সদস্য আলম হোসেন, সফিকুল ইসলাম মুকুল ও তার স্ত্রী ভূয়া ইউপি সদস্য নার্গিস সুলতানা এবং মধ্যম একসরা গ্রামের ইউপি সদস্য শওকত হোসেন। তার এই সহযোগিদের ব্যবহার করে তিনি সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন। আবার একই স্থানে ভিন্ন নামে একাধিকবার প্রকল্প দেখিয়ে, কখনো ভাল জায়গায় প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে সব টাকা তুলে নিয়েছেন। কর্মসৃজনের শ্রমিক দিয়ে মাটির কাজ করে একই স্থানে এলজিএসপির প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে সরকারি বরাদ্দের টাকা আনুলিয়া ইউনয়নের গ্রামীণ জনগোষ্টির আত্মসামাজিক উন্নয়নে ব্যয় না করে নিজে আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চেয়ারম্যান লিটন।

তিনি অভিযোগ করে বলেন, আমার ওয়ার্ডে আমার নামে প্রকল্প দেখিয়ে কাজ না করে টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন লিটন। এভাবে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আনুলিয়া ইউনিয়ন থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি জানার পর আমি নিজে বাদী হয়ে চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও তার উল্লেখিত সহযোগিদের নামে দুর্নীতি দমন আইনে সাতক্ষীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি মামলা দায়ের করি। বিচারক আমার নালিশী বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন ঢাকায় প্রেরণ করেছেন।

তিনি বলেন, দুর্নীতিবাজ আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও তার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্নীতি দমন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!