শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আহবানে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য মঞ্চে অতিথিদের সাথে না বসে মঞ্চের সামনে জনগণের সাথে বসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, এ্যাড. স.ম গোলাম মোস্তফা, আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ।

জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী নেতাসহ সনাতন ধর্মী ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরা পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর
  • সাতক্ষীরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন
  • স্ক্রিপ্টিস্ফিয়ারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু