সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ

দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সোমবার (৮ জুন) বিকালে সাতক্ষীরা ডক্টরস ল্যাব হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন এর নেতৃত্ব উপস্থিত সাংবাদিকেরা আনিছুর রহমানের মায়ের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তাঁর সফল অস্ত্রোপচার ও আশু আরোগ্যের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন, দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাফিজুর ইসলাম, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি তৌফিক আল হাসান, দৈনিক আলোর পরশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের মা পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গতকাল রবিবার রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির