মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ, আটক-২

সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সুজুকি জিক্সার মোটর বাইক সহ ১২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ।
একইসাথে আব্দুর রাজ্জাক (৩২) ও আবির হোসেন (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক শিমুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং আবির হোসেন কালীগঞ্জ উপজেলার পশ্চিম নলতার আব্দুল্যাহ কারিকরের ছেলে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি বিপ্লব সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ পিএসআই সোলায়মান কবির, এএসআই শামীম নওয়াপাড়া ইউনিয়নের গড়ানবাড়ীয়া মোড়ের মহব্বত আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পালিয়ে যায় তাদের সাথে থাকা উত্তর নাংলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল মজিদ (৩৫)।
পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি জিক্সার মোটরবাইক জব্দ করে পুলিশ।

এঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ও আবির হোসেন সহ আব্দুল মজিদকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, জব্দকৃত সুজুকি জিক্সার মোটর বাইকটি নলতার মোবাইল দোকানদার মনিরুলের বলে জানা গেছে। মনিরুলও ফেন্সিডিল চোরাচালানে জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা