সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাংলাদেশ সাংবাদিক জোটের মতবিনিময় সভা

সাতক্ষীরায় বাংলাদেশ সাংবাদিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সাথে শনিবার সকালে সাতক্ষীরা সদরের দৈনিক দক্ষিনের মশাল পত্রিকা অফিসে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, বজ্রশক্তি পত্রিকার সহ-সম্পাদক মো: সাইফুর রহমান, দৈনিক দেশেরপত্রের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শেখ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি মশিউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাওয়া বাংলাদেশ সাংবাদিক জোটের কর্মকান্ড, পরিকল্পনা ও সুবিধা তুলে ধরেন।

এর মধ্যে উল্লেখিত সুবিধা গুলো হলো সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সদস্যদের সল্প খরচে কিংবা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা, সাংবাদিক সন্তানদের জন্য সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফ্রি কিংবা অর্ধেক খরচে অধ্যায়নের ব্যবস্থা করা ও মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি প্রদান, বিভাগ ভিত্তিক শ্রেষ্ট সাংবাদিকদের আর্থিক পুরস্কার প্রদান, যেকোনো সদস্য মৃত্যু বরন করলে পরিবারকে কমপক্ষ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, পেশাগত দায়িত্ব পালনকালে অঙ্গহানি হলে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ কিংবা অন্যায়ের শিকার হলে তাকে সম্মিলিতভাবে আইনগত সহায়তা করা, সাংবাদিকদের নবজাতক সন্তানকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিত সহায়তা প্রদানসহ বেশ কিছু
সুবিধা তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিডব্লিউ টিভির বার্তা সম্পাদক মফিজুল ইসলাম, মুক্তির আলোর সাংবাদিক জয়নুল আবেদীন, গনটিভির সাংবাদিক শিরিনা পারভীন, গনটিভি ও দৈনিক সময়ের সাংবাকিদ জি এম মামুন, দৈনিক বজ্রশক্তির সাংবাদিক হাশেম আলী, দৈনিক জনপদ সংবাদের সাংবাদিক মো: শিমুল, দৈনিক বজ্রশক্তির সাংবাদিক প্রশান্ত কুমার পাল, জেটিভির সাংবাদিক আরাফাত আলী, আনন্দ টিভির সাংবাদিক সুমন কুমার ঘোষ, দৈনিক দেশেরপত্রের সাংবাদিক আবুল বাশার, এশিয়ান টিভির সাংবাদিক রাফাত, পৃথিবি প্রতিদিনের সেলিম খান, সুপ্রভাত সাতক্ষীরার সাংবাদিক রাজু, জেটিভির সাংবাদিক আযহারুল ইসলাম রঞ্জু সাংবাদিক হোসেন আলী, মুনসুর রহমান, জিয়াউর রহমান, প্রমুখ।

সেলিম খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা