রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ

‘একজন মাদকাসক্ত ব্যক্তি খারাপও নয় পাগলও নয় কিন্তু সে অসুস্থ্য তার চিকিৎসার প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে শহরের পারকুকরালী কাঁঠালতলা মোড় এলাকায় আবর্তন’র নিজস্ব কার্যালয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র পরিচালক ও পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন খান, সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, ক্যাশিয়ার নিত্যানন্দ গুহ, সদস্য শাহ জামাল, মনিরুজ্জামান মনি, আল আমিন, সুফল, অন্তিক, মিঠু ও আলম প্রমুখ। চিকিৎসা কেন্দ্রে মাদক থেকে নিরাময়ের জন্য তিন মাস মেয়াদী এন.এ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। আলোচনা সভায় মাদকাসক্ত পরিবারের অভিভাকরা বলেন, ‘একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ্য ও স্বভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া একটি মহৎ কাজ। সে কাজটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন অত্যন্ত সফলতার সাথে করে যাচ্ছে। পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় এই মানবসেবার মহতী উদ্যোগ ভূক্তভোগী পরিবার চিরদিন মনে রাখবে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র এন.এ প্রোগ্রামের মাধ্যমে তাদের মাদকাসক্ত সন্তানরা সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে জানান অবিভাবকরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”