মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ২০২৪ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন ২০২২ সালে যোগদান করার পর থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছেন। শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন, সকল পাবলিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সমন্বয়ে খান বাহাদুর আসানউল্লাহ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরালস পরিশ্রম করে যাচ্ছে। ৪৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯ জন এ প্লাস ও ২২ জন “এ “গ্রেড সহ মোট ৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকল শিক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নানান প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আলিম পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সদরের শীর্ষ অবস্থান করছে। ভালো ফলাফল অর্জন করায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এবং অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন সহ শিক্ষকদের সাধুবাদ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী