শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশং কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার মোঃ আবুল কালাম বাবলা, শিক্ষাবীদ প্রবেসর ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক কল‍্যাণ সংস্থার উপদেষ্টা এডভোকেট এ বি এম সেলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, প্রভাষক ইদ্রিস আলী, অনুষ্ঠানে অতিথি গন বলেন সাংবাদিকতা হলো মানুষের কল্যাণে কাজ করা। নিজের বিবেককে বিলিয়ে সাংবাদিকতা করা যায় এবং প্রকৃত পক্ষে সাংবাদিকতা একটি মহান পেশা। প্রকৃত সাংবাদিকদের কোন বন্ধু নেই। কিন্তু বর্তমানে সাংবাদিকদের অনেক বন্ধুর অভাব নেই। ভালো সাংবাদিক হতে হলে লেখার কোনো বিকল্প নেই তাই সব সময় তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে। আজকের এই সংগঠন অর্থাৎ সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার সদস্যদের যে মহোতি উদ্যোগ কে আমরা স্বাগত জানাই শুধু তাই নয় এই সংগঠন সাতক্ষীরা প্রেস ক্লাবের পরবর্তী ভূমিকা পালন করবে আমরা সেই কামনা করি।

এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যায় এটা একটি সুন্দর সংগঠন, সংগঠন এর উত্তর উত্তর সম্মৃদ্ধী কামনা করি। অনুষ্ঠানে বক্তব্য দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ঈদ্রিস, পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার সহ সভাপতি ডি এম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল আলম মুন্না, শিক্ষক আলম মোর্তজা, শেখ কামরুল ইসলাম, নাহিদ হাওলাদার, ডাক্তার মাসুদ রানা, শেখ আলী ইমরান, সাংবাদিক আলী হোসেন, আল আমিন, রফিকুল ইসলাম, ডি এম আশিক, মুজাহিদুল ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত